বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ২০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বগুড়ায় ২০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মো: আমিনুর রহমান ,বিশেষ প্রতিনিধি , বগুড়া।
বগুড়া শহরের নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয় মাঠে ২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও সহ-সভাপতি  জেলা বিএনপি, বগুড়া এ্যাড.মো: হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এ কে এম ফজলুর রহিম টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ রোস্তম আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক আইনুল হক মানিক। এ সময় সহ-সভাপতি সাদেক আলী খান, আব্দুল কাদেরসহ ২০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments