
মোঃ মিরাজুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা নামক স্থানে বাঙ্গালী নদীর স্রোতধার এখন পর্যটকদের কাছে মিনি জাফলং।
চৈত্রের আবহাওয়ায় ব্রিজ এলাকায় পানি শুকিয়ে হালকা পানির স্রোতধারা বইছে যা খুব অল্প সময়ে পর্যটকদের ভিন্নভাবে নজর কেড়েছে। রমজানের বিভিন্ন সময়ে এই দর্শনীয় জায়গাকে নিয়ে বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর ও ব্লগাররা তাদের ফলোয়ারদের উদ্দেশ্যে ভিডিও তৈরী করলেও বর্তমানে স্থানটির জনপ্রিয়তা পেয়েছে অনেক। এমনকি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিডিও দেখেই কিনা অনেকেই অনুপ্রাণিত হয়েই আসছেন এই জোড়গাছা নামক স্থানে।
স্থানীয় যুবকরা রীতিমতো ভাইরাল এই স্থানটিকে নামকরণ করেছে গরিবের মিনি কক্সবাজার বা জাফলং নামে। এজন্য প্রতিদিন বগুড়া শহর ছাড়াও বহুদূর দুরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছে এখানে। বিশেষ করে ঈদুল ফিতরকে উৎযাপনের ধারাবাহিকতায় অনেকেই পছন্দের পর্যটন কেন্দ্র হিসাবে তালিকায় রেখেছেন সুঘাট ইউনিয়নের এই জনপ্রিয় মিনি কক্সবাজার বা জাফলংকে।
স্থানীয়দের মতে, সকালের তুলনায় বিকাল বেলাতে বেশি ভীড় হয়ে থাকে এবং দুপুর পর থেকেই বিভিন্ন শ্রেণির যুবক যুবতীরা এসে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

