বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

নওগাঁয় এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

 ” কাজী স্বাধীন” নিজস্ব প্রতিনিধি নওগাঁ  :-
নওগাঁর মান্দায় নিখোঁজের দুই দিন পর আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মান্দা উপজেলার কশব ইউনিয়নের (কশব মধ্যপাড়া) গ্রামের একটি ইটভাটা সংলগ্ন তালপুকুড়িয়া বিলের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জব্বার পার্শ্ববর্তী প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টার দিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত এবং গলাকাটা হওয়া সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments