বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপ্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ করে দেখাতে চান মানিকগঞ্জ-১ ট্রাক প্রতীকের ইলিয়াছ হোসাইন

প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ করে দেখাতে চান মানিকগঞ্জ-১ ট্রাক প্রতীকের ইলিয়াছ হোসাইন

মানিকগঞ্জ জেলা, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেছেন, তিনি প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তব কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দৌলতপুর, বাঘুটিয়া ও পারুরিয়া এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন,মানিকগঞ্জ-১ আসনের মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। কথায় নয়, কাজের মাধ্যমেই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। জনগণের পাশে থেকেই কাজ করতে চাই।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ মানুষের অধিকারের রাজনীতি করে। ভোট প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কোনো চাপ বা প্রলোভনে না পড়ে নিজের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সাধারণ জনগণ এ ধরনের সরাসরি যোগাযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments