বাড়িরংপুর বিভাগরংপুর জেলাপীরগাছায় উপজেলা ৮নং কৈকুড়ী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক,...

পীরগাছায় উপজেলা ৮নং কৈকুড়ী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

মোঃ জমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা ৮নং কৈকুড়ী  ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রঞ্জু বসুনিয়া। ১৬২ভোটের মধ্যে তিনি চেয়ার প্রতীক নিয়ে ৯০ভোট পেয়ে নির্বাচিত হন এর নিকট তম প্রার্থী খলিলুর রহমান আনারর্স প্রতীক নিয়ে ৭০টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে।১৬২ভোটের মধ্যে মাছ প্রতীক নিয়ে ৯২টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নাজমুল হক (লেলিন) নির্বাচিত হয়েছেন ,এর নিকট তম প্রার্থী মোজাম্মেল হোসেন মোরগ প্রতীক নিয়ে ৬৬টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে।১৬২টি ভোটের মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে ৯৫টি ভোট পেয়ে  সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।এর নিকট তম প্রার্থী সুলতান মিয়া বাইসাইকেল প্রতীক নিয়ে ৬৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে।
সোমবার ১৩ জানুয়ারি চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে ব্যালট পেপারে মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এদিন সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সমন্বয়কারী আব্দুস সালাম আজাদ (জুয়েল) যুগ্ম আহ্বায়ক পীরগাছা উপজেলা বিএনপি, চেয়ারম্যান ৯নং কান্দি ইউনিয়ন পরিষদ। সদস্য সচিব মুনছুর আলী সরকার ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ৮নং কৈকুড়ী ইউনিয়নে বিএনপি আহ্বায়ক আলহাজ্ব হারুন অর-রশিদ বাবুল । পোলিং অফিসার ছিলেন,৮নং কৈকুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান আলী(রঞ্জু)।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম,সানোয়ার হোসেন,মতলুবর রহমান,আফছার মীর,ছলেমন মিয়া, জিল্লুর রহমান (জুয়েল), যুগ্ম আহ্বায়ক ৮নং কৈকুড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাহাঙ্গীর আলম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পীরগাছা উপজেলা শাখা, শরিফুল ইসলাম ৮নং কৈকুড়ী ইউনিয়ন যুবদল।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments