বাড়িখুলনা বিভাগখুলনা জেলাপাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি'র শাহাদাত বার্ষিকী পালিত।

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র শাহাদাত বার্ষিকী পালিত।

পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ

পাইকগাছায় বিএনপি’র তিন গ্রুপের শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন। শুক্রবার বিকালে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক নেতা সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু, এ্যাডভোকেট জি এম আঃ সাত্তার,হাবিবুর রহমান হাবিব, সন্তোষ সরকার, শেখ ইমামুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,যুগ্ন আহবায়ক আবুল হোসেন,শেখ আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবনেতা বিএম আকিজ উদ্দিন,ছাত্রদলের আহবায় সরজিত ঘোষ দেবেন,যুবনেতা মোঃ শামসুজ্জামান (জামান),আবু হুরায়রা বাদশা,ছাত্রনেতা আসাদুজ্জামান মামুন।
অপর দিকে পৌর বিএনপি দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে ও পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments