
পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন রাড়ুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি,এম,তরিকুল ইসলামের অকাল মৃত্যু হয়।
সূত্রে জানা যায়,রাড়ুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তরিকুল ইসলাম গত সপ্তাহে হৃদ রোগে আক্রান্ত হয়,প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
আজ শনিবার আছরের নামাযের পরে তার নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

