
মোঃ তৌফিক রহমান , ধামইরহাট(নওগাঁ)শিক্ষানবিশ প্রতিনিধি
আজ শনিবার বিকেলে জয়পুরহাট জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জাতীয় গণমুক্তি পার্টি (এনসিপি) নেতাদের আগমন উপলক্ষে প্রাঙ্গণজুড়ে দেখা গেছে সাজসাজ রব। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে শহীদ মিনার এলাকা ব্যানার-ফেস্টুন, তোরণ ও রঙিন সাজসজ্জায় সজ্জিত করা হয়।
আয়োজকরা জানান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনসিপি জয়পুরহাট জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

