বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে হা-ডু-ডু প্রতিযোগিতার পুরস্কার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

পাঁচবিবিতে হা-ডু-ডু প্রতিযোগিতার পুরস্কার দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

‎দবিরুল ইসলাম, পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:

মহান বিজয়ের মাস উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের কাঁটাপুকুর গ্রামে ২ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার কাঁটাপুকুর যুবসমাজের আয়োজনে গ্রামের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।সব শেষে শনিবার বিকেলে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে সিদইল বম্বু একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনাকুল একাদশ।

শনিবার বিকেলে এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল।

‎জেলা যুবদলের সাবেক সদস্য সুলতান আহমেদ ও নোহা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জয়নুল আবেদীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল।

‎প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন,কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, সমাজসেবক মোঃ মাহমুদুল হক ও প্রকৌশলী মোঃ দারুল আকবর সাগর প্রমুখ।

‎শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে বড় খাসি ও রানার্সআপ দলকে ছোট খাসি পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

‎খেলা পরিচালনা করেন, এনামুল হক বাবুল, আমিনুর রহমান, ইলিয়াস হোসেন ও আব্দুল হান্নান।

‎এই খেলার আয়োজনকে কেন্দ্র করে মাঠে ছিল উপচে পড়া দর্শক। সকলের মাঝেই বইছিল যেন আনন্দের বন্যা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments