বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে স্বর্নের দোকানে দূর্ধর্ষ ডাকাতি" ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লক্ষ টাকা...

পাঁচবিবিতে স্বর্নের দোকানে দূর্ধর্ষ ডাকাতি” ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লক্ষ টাকা লুট

দবিরুল ইসলাম ,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ

‎জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় স্বর্নের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও  নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

‎আজ শনিবার ভোর ৪ টার সময় পাঁচবিবি বাজারের ষ্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা বাজারের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪/৫  মিনিটের ব্যবধানে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে।

‎মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকা সহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments