বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠির দুটি সংসদীয় আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠী জেলার দুটি সংসদীয় আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঝালকাঠি-১ সংসদীয় আসন (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি ) আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং তাদের  প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ।
 মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হলেন ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ( মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়) , স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) , স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন ( শিক্ষাগত সনদ না দেয়ায়) , স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়) মনোনয় বাতিল করার কথা জানান হয়। 
অপর সংসদীয় আসন ঝালকাঠি-২ এ জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান ( ঋণ পরিশোধ না করায়), মো. নুরুদ্দীন সরদার ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) (স্বতন্ত্র), সৈয়দ রাজ্জাক আলী ( আয়কর বকেয়া) (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয় বৈধ এবং বাতিল হওয়া প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন,ঝালকাঠি -১ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments