বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মরহুম সাংবাদিক আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল

পাঁচবিবিতে মরহুম সাংবাদিক আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এবং দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। তাঁর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বাদ মাগরীব পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ মোঃ আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিরশহিদ মন্ডল, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম দুলাল,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, হিযবুল্লাহ মাদ্রাসার সাংগঠনিক সেক্রেটারী মোঃ আবু বক্কর সিদ্দিক ও মরহুমের ছোট ভাই আবু আলেব প্রমুখ।
বক্তারা বলেন, আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এক সাহসী সৈনিক। তাঁর নির্ভীক অবস্থান, সততা ও নিষ্ঠা তাঁকে সকল মহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
তারা আরও বলেন, তাঁর কর্মময় জীবন আজও বহু মানুষের প্রেরণা। তিনি যে শূন্যতা রেখে গেছেন, তা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটেছে।শেষে বিশিষ্ট এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
উল্লেখ্য, গত মাসের ১৭ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আদর্শ, সততা ও সাংবাদিকতা জগতের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments