বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ধানের শীষকে বিজয়ী করতে মেয়র প্রার্থী শামীমের নেতৃত্বে বিশাল মিছিল 

পাঁচবিবিতে ধানের শীষকে বিজয়ী করতে মেয়র প্রার্থী শামীমের নেতৃত্বে বিশাল মিছিল 

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের বিএনপি  মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী  মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে পাঁচবিবি পৌরসভায় এক বিশাল মিছিল পৌর শহরের প্রধান  প্রধান  সড়ক  প্রদক্ষিন  করে । মিছিলটিতে অংশগ্রহণ করেন প্রায় ৫ হাজারের অধিক মহিলা নেতা কর্মী  ও  পুরুষ সমর্থক ।
‎২৫ জানুয়ারী শনিবার বিকেলে অনুষ্ঠিত এই  স্মরণীয় মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মেয়র প্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
‎এ মিছিলে যোগ দিতে দুপুরের  পর থেকে পৌরসভার  বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ । তারা মাস্টারমাইন্ড স্কুলে প্রাঙ্গণে সমেবেত হন । পরে বিকেলে স্কুল প্রাঙ্গণ হতে মিছিলটি বের হয়ে শহরের  সোনালী ব্যাংক  মোড় , তিনমাথা মোড় , পাঁচমাথা মোড় ও স্টেশন রোড প্রদক্ষিন শেষে  পুনুরায়  মাস্টারমাইন্ড স্কুলে গিয়ে শেষ হয় । মিছিলটিতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনে বিএনপি  মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক  মাসুদ রানা প্রধান। 
‎আরো অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার,উপজেলা  যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা মন্ডল দুলাল, সাবেক সম্পাদক লিয়াকত আলী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও পৌর  ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জামান সোহেল প্রমুখ ।মিছিল চলাকালে  ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান মিছিলে অংশগ্রহণকারী নারী পুরুষ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা  জানান । আজকের এই স্মরণকালের মিছিল ছাত্রনেতা শামীমের একক কৃতিত্ব। এটি তার পক্ষেই সম্ভব বলে তাকে ধন্যবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments