বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলা‎পাঁচবিবিতে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

‎পাঁচবিবিতে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

‎জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় জবাইদুল ইসলাম (৩৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।
‎গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় পাঁচবিবি -জয়পুরহাট সড়কের গতনশহর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
‎নিহত ভ্যানচালক উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারায়েজ হোসেন জানান, রাতে পাঁচবিবি থেকে জয়পুরহাট সদর হাসপাতালে রোগী আনতে যাচ্ছিলেন জবাযইদুল। পথিমধ্যে পাঁচবিবি জয়পুরহাট সড়কের গতন শহর নামক এলাকায় পৌঁছালে জয়পুরহাটের  দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হোন। পরে পথচারীরা সড়কে ভ্যানে চাপা থাকা অবস্থায় জবাইদুলের লাশ দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
‎তার মর্মান্তিক মৃত্যুতে নিহত পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments