বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় বেয়াদব আবুল সরকারের শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত।  

নওগাঁয় বেয়াদব আবুল সরকারের শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত।  

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশ্রাব্য বক্তব্য দেয়ার প্রতিবাদে  বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শুক্রবার (২৮ নভেম্বর) নওগাঁ জেলার  পত্নীতলায় প্রতবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পত্নী তলার ” তৌহিদী “- জনতা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 
​নজিপুরের  ব্যাস্তবহুল বাসস্ট্যান্ডের  গোল চত্বরে  জুম্মা নামাজের পরে  প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড কেন্দ্রীয়   মসজিদের সামনে এসে শেষ হয়। 
​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার তার সংগীত পরিবেশনার মাধ্যমে ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তায়ালা সম্পর্কে যে জঘন্য,  অশালীন অশ্রাব্য  মন্তব্য করেছে’ তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো  নহে।  এই ধরনের কটূক্তি শুধু ধর্মীয় অনুভূতিতে ও আঘাত করে  এবং    সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তি ও  বিনষ্ট করে।  
এ সময় ​বক্তারা আবুল সরকারকে ভণ্ড আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক  যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশ  তারা আরও বলেন , ধর্ম অবমাননার মতো জঘন্যতম  অপরাধের  জন্য   ঐ ভন্ড আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতি তে আঘাত করতে  না পারে।  বা সাহস না  পায়। 
​সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা আবুল সরকারের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্লোগানে স্লোগানে  বাসস্ট্যান্ড মুখরিত  করে  তোলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments