বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাপটুয়াখালীতে দুই ব্যাবসায়ীকে জরিমানা

পটুয়াখালীতে দুই ব্যাবসায়ীকে জরিমানা

মো. ফোরকান, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বিএসটিআই এর অভিযানে মেয়াদোত্তীর্ন পন্য সংরক্ষণ বিক্রয় এবং বিক্রয়কৃত পন্যের মোড়কে আমদানিকারকের বিবরণ মুল্য না থাকায় দুই ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে পটুয়াখালী সদর পৌর নিউমার্কেট এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামীম নূর ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল হাসিব মো. তাসফিকুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
প্রসিকিউটর হিসাবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী এর কর্মকর্তা আক্তারুজ্জামান জনি, ফিল্ড অফিসার (সিএম) ও আশিকুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।
এসময় নিউ খান স্টাইলে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড  আইন, ২০১৮ এর ধারা ২৪(৭)/৪১ অনুযায়ী ৫ হাজার টাকা এবং রংধনু কসমেটিকস এর বিক্রয়কৃত পণ্যের মোড়কে আমদানিকারকের বিবরণ ও মূল্য উল্লেখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড  আইন ২০১৮ এর ধারা ২৪/৪১ অনুযায়ী ১ হাজার টাকা  জরিমানা করা হয়।   
 বিএসটিআই কর্তৃপক্ষ বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments