
আনিসুর রহমান ,সোনারগাঁ নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে আমিন (১৫) নামে এক কিশোর ছুরিকাঘাতে তার ৫ সহকর্মী/খেলার সঙ্গীকে আহত করেছে। আহতরা হলো নিরব (১৬), সুজন (১৫), কাউসার (১৬), সোহান (১৬) ও চঞ্চল (১৬)। তারা সবাই রায়েরটেক এলাকার বাসিন্দা।
ঘটনাটি বুধবার রাত প্রায় ১২টার দিকে পারটেক্স খেলার মাঠে ঘটে। জানা যায়, বিকেলে আমিন নিরবের একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। রাতে মোবাইল ফেরত চাইতে নিরবসহ কয়েকজন আমিনের কাছে যায়। তখন কথা কাটাকাটির একপর্যায়ে আমিন উত্তেজিত হয়ে ছুরি দিয়ে তাদের আঘাত করে।
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় মানুষ আমিনকে ধরে মারধর করে সোনারগাঁও থানা পুলিশের হাতে তুলে দেয়।
নিরবের খালা শিউলী আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

