বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলানির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি

গোপালগঞ্জ প্রতিনিধি, মোঃ ইকবাল মিয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা ১১ টার দিকে  এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য।
গোপালগঞ্জে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২ টি সংসদীয় আসনে
নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জোয়ানরা।
​বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
​লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, “আমরা দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) সদা প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান রিজিয়ন ও ব্যাটালিয়ন কমান্ডার।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments