
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
না ফেরার দেশে চলে গেলেন গাজীপুরের সাবেক এপিপি এডভোকেট ইসমাইল হোসেন খান। ইসমাইল হোসেন মঙ্গলবার সকালে গাজীপুর কি পি জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। গাজীপুর জেলা আইনজীবী সমিতির বরেন্য এই আইনজীবীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি দীর্ঘ দিন গাজীপুর জর্জ কোটে আইনজীবী হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। তিনি সততা নিষ্ঠার সাথে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন ।তিনি আইনজীবী হিসেবে সংযম ও দায়িত্ব নিয়ে কাজ করেছেন।
এডভোকেট চন্দন কুমার সিকদার জানান, গরীব, অসহায় মানুষের জন্য তিনি সব সময় সহযোগিতা করেছেন।
বিএনপি নেতা সমীর কুমার গুহ জানান, তিনি উদার, পরিচ্ছন্ন ও পরোপকারী রাজনীতি করেছেন।তার মৃত্যুতে রাজনীতিতে আমাদের বিরাট শুন্যতার সৃষ্টি হবে।
তার প্রথম নামাজে জানাজা গাজীপুর কোয়াটার মাঠে ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।তৃতীয় নামাজে জানাজা নলূয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭.১০ মিনিটে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের নলুয়া গ্রামে ১৯৬৩ সালে জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

