বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদী বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদী বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীতে ” সচেতনতা -স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এই প্রতিপাদ্যে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সঞ্জয় কুমার সাহা, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, সিডিটির এরিয়া ব্যবস্থাপক আরিফুল ইসলাম, অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবক।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ড. বডিউল আলম বলেন, অটিজমে আক্রান্ত শিশুর কোন অভিশাপের মুসলমান তারা আল্লাহর মত বলে আমরা বিশ্বাস করতে হবে। যে পরিবারে অটিজম আক্রান্ত শিশু রয়েছে তাদের চেয়ে অসহায় মানুষ সমাজে কমই রয়েছে। কেননা সেই পরিবারের সদস্যদের কোথাও বেড়ানো, কোথাও দাওয়াত খাওয়া অথবা বাজার বন্দরে যাওয়া খুবই দুরূহ হয়ে দাঁড়ায়। তাই অটিজম আক্রান্ত শিশুদের পরিবারের সাথে খারাপ আচরণ না করে তাদেরকে সহানুভূতি দেখিয়ে চলা আমাদের উচিত। অটিজম প্রতিরোধ করতে আমাদেরকে স্বাস্থ্য খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হতে হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments