বাড়িবাংলাদেশেরংপুর বিভাগবুড়িমারী এক্সপ্রেস এর শাটলের যাত্রী না নিয়েই ছেড়ে গেলো বুড়িমারী এক্সপ্রেস !

বুড়িমারী এক্সপ্রেস এর শাটলের যাত্রী না নিয়েই ছেড়ে গেলো বুড়িমারী এক্সপ্রেস !

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

টিকিটধারী যাত্রীদের না নিয়েই ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট স্টেশন থেকে ঢাকায় ছেড়ে এসেছে।

আজকে বুড়িমারী এক্সপ্রেসের শাটল ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ায় বিশাল বিলম্বে ট্রেনটি রাত ১০: ০০ টার দিকে লালমনিরহাট স্টেশনে প্রবেশ করে।

কিন্তু শাটল পৌঁছুনোর আগেই রাত সাড়ে নয়টায় ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়!

এতে করে বুড়িমারী, পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা ও তুষভাণ্ডার স্টেশনের টিকিটধারী সম্মানিত যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

তাদের কাছে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের স্ব স্ব স্টেশন ভিত্তিক লিগ্যাল টিকিট থাকা সত্ত্বেও ট্রেন তাদেরকে রেখেই লালমনিরহাট ছেড়ে গিয়েছে।

অতঃপর কন্ট্রোল অর্ডার অনুযায়ী যাত্রীদের নিয়ে শাটল ট্রেনটি লালমনিরহাট থেকে কাউনিয়া অভিমুখে ছেড়ে যায় এবং রংপুর এক্সপ্রেস ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাধারন যাত্রীদের মধ্যে লিমন ইসলাম বলেন লালমনিরহাট কন্ট্রোলের এরূপ সিদ্ধান্তে আসলেই আমরা বিচলিত, টিকিট থাকা যাত্রীদের সাথে এমন আচরন মোটেও কাম্য নয়।

তারা বলেন শাটলের যাত্রীদের যদি রেখেই চলে যায় তাহলে শাটল কেন চালু করেছেন, শুধু যাত্রীদের হয়রানি শাটল ট্রেন ৫ ঘণ্টা লেট হলেও ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ৫ ঘণ্টা লালমনিরহাট দাঁড়িয়ে থাকতে হবে!

এ বিষয়ে সহকারী পরিবহন কর্মকর্তা -১, রেলওয়ে লালমনিরহাট মোঃ ফাকুরুল ইসলাম তিনি জানান, শাটলের ইঞ্জিন বিকল হওয়ার কারনে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ঈদযাত্রার যাত্রীদের শিডিউলের বিপর্যয় হতো ৩ তারিখের অগ্রিম টিকিট দেয়া হয়েছে ভোগান্তি কমাতেই যার ফলে শাটল রেখেই বুড়িমারী কে ছেড়ে দেয়া হয় । সেই সাথে শাটলের যাত্রীদের রংপুর এক্সপ্রেসে সিটের ব্যবস্থা করে ঢাকা পৌছানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments