বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও...

নরসিংদীর স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শতবর্ষে ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে  জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার  ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) খাদিজাতুল কোবরা । 
 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও  পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সভাপতি আসমা জাহান সরকার, বিশেষ অতিথি ছিলেন  ডাচ বাংলা ব্যাংক, পাঁচদোনা শাখার ব্যবস্হাপক মো.এরশাদ আলী, সোস্যাল ইসলামী ব্যাংক,পাঁচদোনা শাখার ব্যবস্হাপক মো. আমিনুর রহমান। উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল মোতালেব, উপজেলা নির্বাহী কার্যালয়ের গোপনীয় সহকারী মো. শাহাদাত হোসেন। 
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলা পরিচালনা করেন  সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক  আবদুর রহমান সহ আরো শিক্ষকবৃন্দ। 
খেলার ধারা বর্ননায় ছিলেন  সিনিয়র শিক্ষিকা শারমিন তানিন বীনা, সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহান। খেলার রেকর্ড সংরক্ষণে ছিলেন সিনিয়র শিক্ষক সুজন দও,তানভীর হোসেন।  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলার সার্বিক সহযোগিতা করেন ক্রীড়া শিক্ষক অহিদুজ্জামান। 
স্কুল ও কলেজ শাখার শিক্ষক শিক্ষিকাবৃন্দ,  অভিভাবকবৃন্দ  ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান হয়ে উঠেছিল উৎসব মুখর। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments