বাড়িঅন্যান্যসুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যু

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যু

মোঃ খায়রুল আলম নয়ম গাইবান্ধা (সুন্দরগঞ্জ) নিজেস্ব প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ  উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামে ( জয় বাংলা) মোড়ের পাশে ওয়াঁবদা বাঁধের সাথে এক বাড়ির মোঃ সালাম উদ্দিনের ছেলে মৃত  জসিম মিয়া। জসিম মিয়া চন্ডিপুর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। পরিবারে দাবি জসিম মিয়া কে গত বুধবার রাতে আনুমানিক ২ঃ ঘটিকার সময় একই এলাকার মামাতো ভাই এর বউ মোছাঃ লাভলী বেগম ফোন করে তাদের নিজ বাড়িতে ডাকেন। মৃত জসিম মিয়া মা বলেন বুধবার রাতে  তার ছেলেকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিলো না। এমতো অবস্থায় পরের দিন বৃহস্পতিবার সকালে পাঁচপীর  বাজারের পুর্ব দিকে ময়নার মোড়ের উত্তর পাশে পাকা রাস্তার নিচে  মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী । মৃত জসিম মিয়ার মায়ের ধারণা লাভলীর স্বামী তার ছেলেকে হত্যা করেছে। কেননা লাভলী আমার ছেলের মাধ্যমে নিয়মিত নিজের ব্যবহারিক কিছু জিনিস পত্র কেনাকাটা করাতো এ দেখে সামরুল তার স্ত্রী কে সন্ধেহের চোখে দেখত । আর এসব দেখে সামরুলের সহ্যহতোনা। সে কারনেই মাঝে মাঝে সামরুল  আমার ছেলেকে দুনিয়া থেকে তুলে দেবার কথা বলতো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।  

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments