বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীতে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের আত্মহত্যা।

নরসিংদীতে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের আত্মহত্যা।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশে খালাকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে মারুফ মিয়া (২০) নামে এক যুবকের আত্মহত্যা করেছে। শনিবার (২৫ মে) সন্ধায় পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া পাড়া গ্রামের এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মারুফ মিয়া দড়িহাওলাপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক ছিলেন।

পুলিশ জানায়, দড়িহাওলাপাড়া গ্রামের রোকন হাজির বাড়িতে ভাড়া বাসায় থেকে মারুফ মিয়া প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পিতা বিল্লাল মিয়াও সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মারুফ মিয়া তার খালাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার খালা তার প্রস্তাবে সাড়া দেয়নি। এটি মেনে নিতে পারেনি মারুফ। গতকাল শনিবার সন্ধার সময় খালি বাসায় সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে মারুফ মিয়া। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ভাড়া বাসা থেকে মারুফের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, আমরা খবর পাই এক যুবক ভাড়া বাসার নিজ রুমে গলায় ফা়ঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments