
হেলাল উদ্দিন বাবু, নকলা(শেরপুর)নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের নকলায় তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী। রোববার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার গড়েরগাও মোড়ে পথসভায় উপস্থিত নেতাকর্মী ও জনগনের মাঝে এসব লিফলেট বিতরণ করেন তিনি।
এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে পথ সভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস, যুগ্ম আহবায়ক সাইদুল হক উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল,নকলা পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম, যুবনেতা নাইস চৌধুরী প্রমুখ।

