বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয়  জামায়াত প্রার্থীর সু  বিশাল মোটরসাইকেল শোডাউন। 

নওগাঁয়  জামায়াত প্রার্থীর সু  বিশাল মোটরসাইকেল শোডাউন। 

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ জেলার  নির্বাচনী এলাকা
 (পত্নীতলা-ধামইরহাট)  আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নওগাঁ জেলা  নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হকের নেতৃত্বে প্রায় ১০ হাজার মোটরসাইকেল  সহযোগে  সু- বিশাল শোভাযাত্রা করে শোডাউন করা হয়েছে। 
র‌্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটপ্রার্থনা করেন।   একই সঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার পর থেকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা ও ১১টি ইউনিয়ন পর্যায়ের জামায়াত সমর্থক নেতাকর্মীরা নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও নজিপুর পাবলিক মাঠে সমবেত হতে শুরু করেন।   পরে সমাবেশে সকাল ৯টায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের নেতা ডাঃ সামসুল আলম, জামায়াতের নেতা ডাঃ আবু ওবায়দা, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি মোঃ মারুফ আহম্মেদ, পত্নীতলা উপজেলার শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মকিম, পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হোসেন, ঘোষনগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা শিবির সভাপতি আখতার ফারুক প্রমুখ।
বক্তব্য শেষে সকাল  ৯ টা ৩০মিঃদিকে মোটরসাইকেল র‌্যালিটি শুরু হয়। নজিপুর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধামইরহাট উপজেলা সদর ও ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে আগ্রাদ্বিগুন-পত্নীতলা উপজেলার মধইল বাজার, শিবপুর হাট প্রদক্ষিণ করে আবার নজিপুর হাইস্কুলে ও পাবলিক মাঠে এসে একত্রিত  হয়ে মোটরসাইকেল শো ডাউনের সমাপ্তি  ঘোষণা করা হয়।
এ সময় হাজার হাজার  নেতা কর্মী  এই কর্মসূচি তে  অংশ  নেয়।তাদের  প্রত্যেকের হাতে ছিল  দলীয়  ” দাঁড়ি পাল্লা ” – র প্ল্যাকার্ড,ও জাতীয়  ও পতাকা।  প্রার্থী  ইন্জিনিয়ার  এনামুল হক বলেন, ধামুইর হাট  ও পত্নী তলা  উপজেলার  বিভিন্ন সমস্যার  চিহ্নিত করে  বিশেষ  ইশতেহার  প্রস্তুত করা হচ্ছে। নির্বাচিত হলে  সেই  মোতাবেক সকল সমস্যার সমাধান করে  এই দু উপজেলায়  মডেল স্থাপন করা হবে। উপজেলা  সোস্যাল মিডিয়ার  সেক্রেটারি  মোঃ আমানুল্লাহ  বলেন, ৫ হাজার  বাইক এই শোভাযাত্রায় অংশ  নিয়েছে। তাদের  নিরাপত্তা  বিবেচনা করে  মেডিকেল  টিম,ও মেকানিক  গন এই শোভাযাত্রায় প্রস্তুত  রয়েছে। ১৫ হাজার   নেতাকর্মী  এতে অংশ নিয়েছে।  আরও    ৫ হাজার  বাইক ধামুইরহাট  আমাদের  শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য রেডি আছে।  তাহলে সর্বসাকুল্যে  ২২ হাজার  নেতাকর্মী  আজকের  এই  সুবিশাল  মোটরসাইকেল  শোভা যাত্রায় সামিল হয়ে আজকের কর্মসূচি  সফল করতে বিশেষ ভাবে সহায়তা  করেছে। 
ইন্জিনিয়ার মোঃ এনামুল হকের  আজকের মোটরসাইকেল শো ডাউন কালের সাক্ষী হয়ে  বিরাজমান থাকবে বলে  দু পাশের অপেক্ষমান পথচারী, জনতা,কিষান,কিষানী ছাদখোলা গাড়ি তে দন্ডায়মান   ইন্জিনিয়ার মোঃ এনামুল হক  কে হাত নেড়ে  স্বাগত জানিয়ে  দোয়া করছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments