
শিক্ষানবিশ প্রতিনিধি ।ধামরাই। ঢাকা :
ঢাকা জেলার অন্যতম উপজেলা ধামরাই উপজেলা। শিক্ষা দীক্ষায় বাংলাদেশের স্বনামধন্য উপজেলা এটি। ধামরাই এর নান্নার ইউনিয়নের জলসীন গ্রামে ৮৩ নং জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষক, সরকারি শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ বোরহান উদ্দিন। ২০২৪ সালের জরিপ অনুযায়ী এরা নির্বাচিত হয়েছেন। এই জলসীন গ্রামে আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা ঐতিহ্য রয়েছে। ফলে জনগণ সহজেই উপকৃত হতে পারছেন। ইতিমধ্যে জলসীন সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলো হতে প্রায় ২০থেকে ৩০ জন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়েছে।জনগণ মনে করছেন এই অবদান অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেই সাথে সবাই মোহাম্মদ বোরহান উদ্দিন স্যারকে ধন্যবাদ জানিয়েছেন তার এই অসামান্য কৃতিত্বের জন্য।

