
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় পিরোজপুর জৌনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগে এক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা মহাসড়কে সাম্প্রতিক ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডাকাতি ও সন্ত্রাস দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এলাকাবাসীর মতে, সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কার্যকরভাবে বাস্তবায়িত হলে ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি ও হত্যাসহ বিভিন্ন অপরাধ থেকে জনগণ অনেকটাই নিরাপদ থাকবে।
সভায় সোনারগাঁও থানা পুলিশের প্রতিনিধিরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানো এবং নিজেরা সতর্ক থাকার পরামর্শ দেন তারা।
আলোচনা শেষে ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এমন সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া .

