বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে ৫০ হাজার  ইয়াবাও১৭.৫ কেজি গাজা সহ আটক...

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে ৫০ হাজার  ইয়াবাও১৭.৫ কেজি গাজা সহ আটক ২ পলাতক ৩

শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ১৫ এর পৃথক আভিযানিক দলের অভিযানে ৫০ হাজার ইয়াবা ও ১৭.৫ কেজি গাজা সহ ২ মাদক কারবারী কে আটক করতে সক্ষম হয়েছে।

১০ জুন দুপুর ১২ টা ৫০ ঘটিকার সময় টেকনাফ সাব্রাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার নুর আহমদ প্রকাশ বলির ছেলে শাব্বির আহমদ(৩৭) কে ৫০ হাজার ইয়াবা ট্যাবলের সহ আটক করে। এসময় আরো ৩ জন মাদক কারবারী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দিক বিদিক পালিয়ে যায় বলে র‍্যাব জানায়।

অপর এক অভিযানে একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে র‍্যাব ১৫ এর চৌকস আভিযানিক দলের সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলবনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিল বনিয়া পাড়ার বাসিন্দা মৃত,ফয়েজ আহমদের ছেলে মোঃ ফায়সাল ( ৩০) কে ১৭.৫ কেজি গাজা সহ আটক আটক করতে সক্ষম হয়।

আটককৃত ও পলাতক ব্যক্তিেদের বিরুদ্ধের টেকনাফ মডেল থানায় আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব ১৫ এর ল এন্ড মিডিয়া উইয়িং কমান্ডার আবুসালাম চৌধুরীর পৃথকপ্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments