বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগজুলাই আন্দোলনে শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত।

জুলাই আন্দোলনে শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত।

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাসিরনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমরানের পিতা ছোয়াব মিয়া (৫৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পুইট্টা বীজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় আয়োজিত বিএনপির এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশে যোগ দিতে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সমাবেশে অংশ নিতে আসা লোকজন ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহত ছোয়াব মিয়ার ছেলে  ইমরান ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। পিতার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় সংঘটিত হয়েছে এবং সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments