বাড়িরাজশাহী বিভাগপাবনা জেলাজামায়াত এমপি প্রার্থী আলী আজগরের মন্দির পরিদর্শন সার্বিক নিরাপত্তার আশ্বাস

জামায়াত এমপি প্রার্থী আলী আজগরের মন্দির পরিদর্শন সার্বিক নিরাপত্তার আশ্বাস

ইসমাঈল হুসাইন ফরিদপুর (পাবনা)বিশেষ প্রতিনিধি

পাবনা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগর ডেমরা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক নিরাপত্তা ও খোঁজখবর নেন। তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশ সকল মানুষের। তাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাইকে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করতে হবে। সমাজে সম্প্রীতির পরিবেশ রক্ষায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”এ সময় ফরিদপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাপিনুর ইসলাম বলেন,,আমরা চাই এ এলাকার হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে তাদের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করুক। কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই তারা যেন বসবাস করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। উপজেলা সেক্রেটারি আব্দুল হাই আল রাজি বলেন,,জামায়াত ইসলাম সব সময় জনগণের পাশে ছিলো এবং থাকবে। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি নেতৃবৃন্দকে পাশে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় তারা বলেন, হিন্দু প্রতিবছরের পূজার সময় নিরাপত্তাহীনতায় থাকে পাশে থাকলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments