নিজস্ব প্রতিবেদক , ঝালকাঠি।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়া উদ্দিন হায়দার ঝালকাঠির নলছিটিতে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন। ২৯
সেপ্টেম্বর রোজ সোমবার তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মত বিনিময় করেন। পরে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন। সাংবাদিকদের কল্যাণে এবং স্বাধীন সাংবাদিকতায় বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি। অনেক সাংবাদিক বিগত সরকারের আমলে নির্যাতন,ঘুম,খুন হয়েছে এবং অনেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছে বলে জানান। তিনি সাংবাদিকদের বেতন বৃদ্ধি সহ তাদের কল্যাণে সকল সহযোগিতার আশ্বাস দেন। পরে নলছিটি প্রেসক্লাবেও মতবিনিময় করেন। দুপুরে রানাপাশায় শহীদ নাঈম ও মল্লিকপুরে শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত শেষে আত্নীয় স্বজনদের সাথে মতবিনিময় করেন।

বিকেলে নলছিটি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন,ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় বলেন, বিএনপি জ্ঞাননির্ভর ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে। আগেই উন্নয়নের রাজনীতি হওয়া উচিত ছিল। বিগত সরকার সেটা করেনি। জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। বিএনপি স্বাস্থ্য খাতে পরিবর্তন এনেছে। আমরা আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা দিতে যা যা করণীয় করবো। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন । বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। আমাদের নেতা তারেক রহমান জ্ঞান নির্ভর রাজনীতি এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৩১ দফা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
অসময়ে আরো উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এসএম খালিদ মাহমুদ শাকিল , ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আক্কাস সিকদার, নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম কামরুল ইসলাম সবুর, জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন, এডভোকেট আনিসুর রহমান খান, উপজেলা বিএনপি’র উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু,নলছিটি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তালুকদার কামাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা,রেজাউল করিম বাবু, আনোয়ার হোসেন চুন্নু,জাহিদুর ইসলাম সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষক, সুধীজন,ইমাম-পুরোহিত, শহরের সকল ব্যবসায়ী,সনাতন ধর্মাবলম্বী,বিভিন্ন পূজামন্ডপের কমিটির লোকজনও উপস্থিত ছিলেন।