বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকা থানা পরিদর্শনে জেলা প্রশাসক নায়িরুজ্জামান

জলঢাকা থানা পরিদর্শনে জেলা প্রশাসক নায়িরুজ্জামান

জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি
জনসেবার মান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক থানার বিভিন্ন কার্যক্রম, জনসেবার মান, মামলা রেজিস্টার ও অন্যান্য দাপ্তরিক নথিপত্র ঘুরে দেখেন এবং সেবা প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। তিনি থানা পুলিশের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়।”
এ সময় তিনি পুলিশ সদস্যদের আরও জনমুখী, স্বচ্ছ ও দায়িত্বশীল সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন এবং সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বি।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক থানা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments