বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাচুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: গোপালগঞ্জে গভীর রাতে রিকশা চোরের করুণ...

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: গোপালগঞ্জে গভীর রাতে রিকশা চোরের করুণ পরিণতি

কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামে চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি মাহাবুর মল্লিক (৩৫), সদর উপজেলার পুরান মানিদাহ গুচ্ছগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারকুশলী গ্রামের মোঃ বদর মোল্লা তার ব্যাটারিচালিত রিকশাটি বাড়ির উঠানে চার্জে দিয়ে রেখে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মাহাবুর মল্লিক রিকশাটি চুরি করার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এ সময় রিকশাটি চার্জে থাকা অবস্থায় বিদ্যুতের সংস্পর্শে এসে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (২১ জুন ২০২৫) সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে দ্রুত গোপালগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খবর পেয়ে মাহাবুরের মা-বাবাও ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় এলাকাবাসীর সামনে পুলিশ পুরো ঘটনা পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments