Home বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

0
94

কামরুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ,শিক্ষানবিশ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার ধুমি হায়াতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিনের (৪৫) বসতবাড়ির সামনে সরকারি পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার এলাম উদ্দিন ধুমি হায়াতপুর গ্রামের মৃত শুকুর উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পিএসআই (নিরস্ত্র) মো. ফরিদুজ্জামান। এ সময় পুলিশের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 October 2026

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

www.Prothom-bd.com |
Fb/prothombangla