Home বাংলাদেশ পোরশায় বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

পোরশায় বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

0
23
মোঃ ওবায়দুল্লাহ মারুফ ,পোরশা( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতরাতে১২টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সহরন্দ গ্রামে দুর্বৃত্তরা দলটির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে পোরশা থানা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন।
পোনশা থানায় অভিযোগ হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ এবং ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের অবগত করেছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কে বা কারা, কী কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 November 2026

পোরশায় বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

www.Prothom-bd.com |
Fb/prothombangla