বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাচকরিয়া পৌরসভায় ভাড়াবাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার!

চকরিয়া পৌরসভায় ভাড়াবাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার!

মোহাম্মদ আইয়ুবঃবিশেষ প্রতিনিধি 
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড মৌলভিচ্যর মাতামুহুরি ব্রীজের পশ্চিম পাশে এক ভাড়াবাসা থেকে গৃহবধূর লা*শ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ”বুধবার ২৩” জুলাই ভোর ৫টার দিকে এঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে নিহত গৃহবধূর নাম ফারসা মুবিন(২২)তিনি পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা। গত তিন বছর পূর্বে উপজেলার মগনামা ইউনিয়নের কাঠমিস্ত্রী নাজেম উদ্দিনের সঙ্গে প্রেম করে বিয়ে হয় এই দম্পতির। এদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান আছে। তারা পৌরসভার মৌলভিরচ্যর এলাকায় দীর্ঘদিন যাবত বাসাভাড়া থাকতেন। কিন্তু গতকাল সকালে নিহত গৃহবধু ফারসা মুবিনের বড় ভাই বিদেশ থেকে আসার খবর পেলে বাপের বাড়ি যান তিনি।

এরপর গতকাল রাতে বাবার বাড়ি থেকে চকরিয়াস্ত বাসায় ফিরে।আনুমানিক মধ্য রাতে গলায় ফাঁ*স লাগিয়ে মৃত্যু বরণ করেন এই গৃহবধূ ফারসা(২২)।
স্বামী নাজেম উদ্দিন এর সাথে কথা বল্লে সে জানায় তাদের সাংসারিক জিবনে কোন ঝগড়া-বিবেধ,অশান্তি ছিল না,কেন যে হঠাৎ এই অঘটন ঘটলো সে বিষয়ে সে কিছুই বলতে পারতেছেনা।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই আত্মহত্যার ঘটনাটি তাদের পারিবারিক কলহের কারনে হয়েছে বলে ধারনা করা হচ্ছে,লাশ পোস্টমর্টেম এর জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এঘটনাকে অনেকে রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments