বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাঘুষ নিয়ে আসামী বাঁচালেন কৃষকদল নেতা, থানায় হলফনামা

ঘুষ নিয়ে আসামী বাঁচালেন কৃষকদল নেতা, থানায় হলফনামা

মোঃওমর সালেহীন রেজওয়ান।কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি :

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বিরোধী মামলার আসামীদের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে তাদের রক্ষা করার অভিযোগ উঠেছে নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠানের বিরুদ্ধে।

জি.আর ১৫৯/২৪ নম্বর মামলায় বাদী হিসেবে থাকা শাহ আলম পাঠান নিজের রাজনৈতিক গুরুর নির্দেশে মামলার এফআইআরভুক্ত ৭৯, ৮৭, ৯১, ৯৭ ও ১০৫ নম্বর আসামীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি থানায় হলফনামা দিয়ে জানিয়ে দেন—এই আসামীদের যেন হয়রানি না করা হয়।

এ ধরনের কাজ শুধুমাত্র মামলার স্বচ্ছতা নয়, বিএনপির স্থানীয় রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করেছে। একদিকে আওয়ামী লীগবিরোধী অবস্থান, অন্যদিকে আসামীদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের রক্ষা—এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্র বলছে, এ ঘটনায় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments