বাড়িসিলেট বিভাগসিলেট জেলাগোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের ১৩ তম মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট বালিকা বিদ্যালয় ও কলেজ এবং  ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয় দুইটি কেন্দ্রে এই মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার ২৯টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাত শতাধিক শিক্ষার্থী মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করায় অভিভাবকরা অনুপ্রাণিত ও এসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments