বাড়িসিলেট বিভাগসিলেট জেলাগোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন 

গোয়াইনঘাটে অভন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: 
সিলেটের গোয়াইনঘাটে অভন্তরীণ ২০২৫ মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট খাদ্যে গুদামে আয়োজিত এ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, সহ সম্পাদক মিনহাজ মির্জাসহ উপজেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা।
জানা যায়, চলতি মৌসুমে গোয়াইনঘাট থেকে মোট ৬শ’ ২৩ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩৬ টাকা দরে ধান ক্রয় করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments