বাড়িরাজশাহী বিভাগচাঁপাইনবাবগঞ্জ জেলাগোমস্তাপুরে শ্রমিক লীগ নেতার অপকর্মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

গোমস্তাপুরে শ্রমিক লীগ নেতার অপকর্মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

আবু নাইম ,  বিশেষ প্রতিনিধি  গোমাস্তাপুর চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লব ও গোমস্তাপুর  উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জোবায়ের আহমেদের রহনপুর ইউনিয়নের মচকইল ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সাতকান্দ্রি গ্রামে নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার রহনপুর ইউনিয়নের মচকইল স্টার পার্কের সামনে রহনপুর -সোনাইচন্ডী সড়কে মানববন্ধন করে তারা।এতে বক্তব্য রাখেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, এন্তাজ আলী, মোরসালিন,আবদুল মান্নানসহ অন্যরা।মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বিপ্লব ও তার দোসর জোবায়েরর ওই এলাকায় জমিদখল,গ্রামবাসীকে মারধর, চুরি,ছিনতাইসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের সহায়তা কামনা করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments