
কাশিয়ানী, (গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনি
গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। দুর্ঘটনার তীব্রতায় নিহতের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদি কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকেন বা কোনো তথ্য প্রদান করতে পারেন, তবে গোপালগঞ্জ সদর থানা বা নিকটস্থ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

