বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাগাজীপুর সদরের পিরুজালী শালদহ নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু। 

গাজীপুর সদরের পিরুজালী শালদহ নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু। 

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি (গাজীপুর সদর) –
গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদীতে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
রিয়াজুল গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ও স্থানীয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়। 
স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ১০ থেকে ১২ জন বন্ধুর সঙ্গে পিরুজালী হাটখোলা এলাকায় তুরাগ নদীর শাখায় গোসল করতে নামে রিয়াজুল। একপর্যায়ে স্রোতে ডুবে যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। 
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৯টার দিকে নদী থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments