বাড়িবাংলাদেশেখুলনা বিভাগমাগুরার মঘীর ঢাল যেন সড়ক দুর্ঘটনা প্রধান স্পট।

মাগুরার মঘীর ঢাল যেন সড়ক দুর্ঘটনা প্রধান স্পট।

অরিন্দম রব, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা 
গতকাল মাগুরা যশোর হাইওয়ে রোডের মঘীর ঢালে সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে মোহন নামের একজনের চায়ের দোকানে সরাসরি আঘাত হেনেছে। এতে দোকানটা চুরমার ও মাইক্রোবাস টি দুমড়ে মুচড়ে ও মাইক্রোবাসের তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন মুখে শোনা যায়।আনুমানিক বিকেল চারটার পর এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কয়েকমাস আগে মোহন অনেক কষ্ট করে প্রকৃতির নিবিড় পরিবেশে একটা চায়ের দোকানটা দাঁড় করেছিল।ব্যাস্ততম রোডের পাশে ফাঁকা জায়গায় বিভিন্ন পেশার লোকজন একটু বিশ্রাম খুজতে স্থানটি অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাই বেচাকেনাও বেশ ভালই হচ্ছিলো। হটাৎ একটা দুর্ঘটনায় একটা পরিবারের আশাভরসা সব চুরমার হয়ে গেছে। কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অমলেন্দু বিশ্বাস বলেন মাগুরা যশোর মহা সড়কে যতগুলো দুর্ঘটনার ঘটনা ঘটে তার মধ্যে মঘীর ঢাল নামক স্থানের সবচেয়ে বেশি শিরনামে আসে। স্থানী জনগণেরও প্রত্যাশা স্থানটির এই অধিক ঝুঁকিপূর্ণতা রোধে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে কার্যকরী ভূমিকা পালন করলে দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments