
পান্না আক্তার, গাজীপুর সদর(গাজীপুর) মহিলা প্রতিনিধি
৭ আগস্ট, ২০২৫ খ্রী: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে জবাই করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বিএসকেপি’র পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
গাজীপুরে একদিনের ব্যবধানে ২ জন সাংবাদিক উপর হামলা ও নৃশংস ভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঘটনার বিবরণে জানাযায় বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে আহত করা হয়েছে থানার সামনে। তার পরদিন আজ বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। আর কতো সাংবাদিক জীবন দিলে ইনসাফ হবে কায়েম। সাংবাদিক হ-ত্যা-র বিচার চাই!
সাংবাদিকদের জীবনের কি কোনও দাম নাই? চরম ঝুঁকিতে আজ বাংলাদেশের বিবেক ।
সত্য প্রকাশ করলেই এ দেশের রাজনীতিবীদ নামক হায়নাদের টার্গেটে পরিণত হচ্ছেন একের পর এক সংবাদকর্মীরা।
চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার,খুনি, মাফিয়া, মাদক কারবারি ভূমিদস্যুরা যে যেখানে পারছে, অন্যায় করেই যাচ্ছে
আর যারা এই অপরাধের বিরুদ্ধে কলম ধরছে, তাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে এ মাফিয়া অপরাধী চক্র!
প সাংবাদিক তুহিনের এই নৃশংসতা বর্বরতার বিরুদ্ধে এখনই যদি সজাগ না হওয়া যায়, প্রতিবাদ না করা হয়, তবে—
নষ্ট হয়ে যাবে সাংবাদিকতার ভিত্তি।ধ্বংষ হয়ে যাবে এ জাতীর গনতন্ত ও দেশ।বিলীন হবে গণমাধ্যমের স্বাধীনতা।
ধ্বংস হবে জনগণের অধিকার, ও ন্যায়বিচার।
আদালত প্রাঙ্গণে রাজনৈতিক দলের হস্তক্ষেপ। থানা গুলো জিম্মি, প্রশাসন নিরুপায় হয়ে গেছে এই হত্যা কান্ডই তাঁর বহিঃপ্রকাশ ।
তাই ভয় নয়—এবার রুখে দাঁড়াতে হবে এক বছর পূর্বের ন্যায়!
সাংবাদিক হত্যা বন্ধ করো করতেই হবে ইনসাফ কায়েম করো।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করো!
ঐক্য বদ্ধ হও হে প্রিয় জাতির বিবেক গণ।
তদন্ত করো, বিচার করো, শাস্তি দাও—অপরাধীদের।
সাগর রুনি কে তো ওরা তাও গোপনে খুন করেছে,আর এরা জনসম্মুখে খুন করে কিসের বার্তা দিচ্ছে!
এখনই আওয়াজ তুলুন —
একজন সাংবাদিক কে হ-ত্যা-র মানে, একটি জাতি কে হত্যা করার সামিল, সমাজের কণ্ঠরোধ করা গলা চিপে ধরা,
যদি আগামী ৭২ ঘন্টার ভিতর ভিডিও ফুটেজ এর চিন্হিত মাফিয়া হত্যাকারীদের গ্রেফতার করা না হয় সারা বাংলাদেশের সকল সাংবাদিক দের রাজপথে নেমে আশার জন্য অনুরোধ করা হইলো।
আজ তুহিন, সাগর রুনি,রংপুরের মাটি মামুন আর কতো এবার ঐক্য বদ্ধ হয়ে হোক প্রতিবাদ করা হোক প্রতিরোধ।
কাজী মু.মাহমুদুল হাসান মাহমুদ
চেয়ারম্যান
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএসকেপি’র নেতৃবৃন্দ বলেন সাংবাদিকদের প্রতি রাষ্ট্র যন্ত্রের নীরবতায় আজ সারাদেশে সাংবাদিক নির্যাতনের মহা উৎসব চলছে, আমরা সহ সকল সাংবাদিক সংগঠন বারবার সরকারকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন করতে বলছি কিন্তু রহস্য জনক কারনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কোন আইন প্রণয়ন করা হচ্ছে না। বিএসকেপি’র পক্ষ থেকে হত্যাযজ্ঞের ঘটনার সাথে জড়িত আসামীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

