বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলানলছিটি পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্ধোধন

নলছিটি পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্ধোধন

বিন-ই-আমিন,নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝালকাঠির নলছিটি পৌরসভার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্ধোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন। নলছিটি পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান’র সভাপতিত্বে সদস্য নবায়ন ও হালনাগাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান খান হেলাল। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী,সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী বিশ্বাস ,সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ,কাজী জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. লিটন খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন,আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে যেনো ফ্যাসিস্ট কোনো দলের লোক ঢুকতে না পারে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য আমাদের মাঠে কাজ করতে হবে। আপনারা দীর্ঘ ১৭ বছর বিভিন্ন মামলা-হামলা সহ্য করে বিএনপিকে ছেড়ে যাননি। আপনাদের আরো আন্তরিক হয়ে বাংলাদেশের মধ্যে উল্লেখ্য সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। ঝালকাঠি জেলার মধ্যে নলছিটি উপজেলা নতুন সদস্য সংগ্রহ এগিয়ে থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি,উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments