বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

গলাচিপায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

শিশির হাওলাদার গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালী গলাচিপায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সাথে গলাচিপা উপজেলার প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত থাকেন প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও আরো উপস্থিত থাকেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ জসিমউদ্দীন আহম্মেদ, গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজউল্লাহ,টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম চয়ন বিশ্বাস,সহ সকল সদস্য বৃন্দ। এসময় সভায় সকলের মতামত প্রদান করেন। বিশেষ করে আলোচনায় উঠে আসে উপজেলার রাস্তাঘাট, খেয়াঘাট, ফেরীঘাট,হাসপাতাল, ইউনিয়নের জনগনের সেবা প্রদান সহ বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করা হয়। পরে সভার সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন সকল কাজ করতে আপনাদের সহোযোগিতার প্রয়োজন। যে কাজ গুলো তারাতাড়ি করা যাবে সেই গুলো করা হবে এছাড়া যে কাজ গুলো করতে সময় বা সরাকারের বিধিমালা অনুযায়ী করতে হবে সেই গুলো করতে একটু সময় লাগবে। তবে উপজেলার সকল উন্নয়নে কাজ করে যাবেন বলে তিনি জানান ও সভা মুলতবি ঘোষণা করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments