বাড়িরংপুর বিভাগরংপুর জেলাগংগাচড়ায় হিন্দু পল্লীতে হামলা ও ভাঙচুর ঘটনায় ৫ জনকে আটক

গংগাচড়ায় হিন্দু পল্লীতে হামলা ও ভাঙচুর ঘটনায় ৫ জনকে আটক

আব্দুস সালাম, গংগাচড়া (রংপুর)বিশেষ প্রতিনিধি 
রংপুরের গংগাচড়ার আলদাদপুর ছয়আনি গ্রামের হিন্দু পল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
 বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের গংগাচড়া আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় রিমান্ড আবেদন শুনানির তারিখ ৩১ জুলাই নির্ধারণ করেন এবং আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় ভুক্তভোগী রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় অজ্ঞাতনামা এক ১০০০/১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপরই ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি এলাকার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী (২৫), নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), বাবুল খানের ছেলে এমএম আতিকুর রহমান খান আতিক (২৮) এবং মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)।
রংপুর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় স্থানীয় কেউ জড়িত নয়। স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। মূলত কিশোরগঞ্জসহ আশপাশের অন্যান্য এলাকা থেকে বহিরাগতরা এসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনাস্থল ছয়আনি গ্রামের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠন ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এলাকা পরিদর্শন করেছে। গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments