
মোঃ মাসুদ রানা ডুমুরিয়া (খুলনা) শিক্ষানবিশ প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলায় তিন চাকার যান মাহেন্দ্র ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় কয়রা সদরের মসজিদ ই আবু বকর(রাঃ) এর ইমাম এবং অত্র মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক , হাফেজ মঈনুল ইসলাম,
এবং কুশোডাঙ্গা গ্রামের মাওলানা আঃ রশিদ ও মাহিন্দ্রা ড্রাইভার রফিকুল ইসলাম মারা গেছেন।
এছাড়া আরও চারজন আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

