বাড়িবাংলাদেশেঢাকা বিভাগকালকিনিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

কালকিনিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

মাদারীপুর বিশেষ প্রতিনিধি :বেলায়েত হাওলাদার 
মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) বিকেলে কালকিনির উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
অভিযানকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত ভক্তসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন তিনি।
দুদক কর্মকর্তা জানান, ২০১৫ সালে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগে বলা হয়, যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক অনৈতিক সুবিধার বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেন।
এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। প্রাথমিক অনুসন্ধানের তথ্য ও প্রমাণাদি কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। যাচাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments